পবা প্রতিনিধি-
গতকাল সোমবার বিকাল তিনটায় পবার পারিলা ইউনিয়ন পরিষদে ইউএনডিপির সহযোগিতায় কার্যকর ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার প্রকল্পের আওতায় পরিকল্পনা টেকসই উন্নয়ন অভীষ্ট সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহানা আক্তার জাহান উপপরিচালক, স্থানীয় সরকার, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদিম রহমান ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, সুইজারল্যান্ড দুতাবাস, ঢাকা। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লসমী চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, পবা, রাজশাহী। এছাড়াও পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
