ভ্রাম্যমান প্রতিনিধি-
রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি) এর ২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে মেসে অবস্থানরত প্রত্যেক বোর্ডাররা শুধুমাএ ১ জন পরীক্ষার্থীকে বিনামূল্যে রাখতে পারবেন। কেউ যদি ১ জনের বেশী পরীক্ষার্থীকে রাখতে চান তাহলে মেসের ধরন অনুযায়ী প্রতি দিনের জন্য ২০০- ৫০০ টাকা পর্যন্ত গুনতে হবে।
রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি মোঃ এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম ওমর শরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইসব সিদ্ধান্তের কথা জানানো হয়। মেস মালিক সমিতির সভাপতি এই বিজ্ঞপ্তিটি “রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার” নামে ফেসবুক গ্রুপে শেয়ার করলে রাবি’ র শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
এই পোস্টের কমেণ্টে স্নিগ্ধা মণি মীম নামে এক ছাত্রী লিখেন,আমার রুমে আমার গেস্ট থাকবে। আমি কষ্ঠ করে ফ্লোরে থাকব, আমার বাথরুম নোংরা হবে, সেটি পরিস্কার করতে আমার টাকা লাগবে, বিদ্যুৎ বিল আমার বেশী আসবে, ঘনিষ্ঠ কোন অতিথি এলে আমাকেই খাওয়াতে হবে।
আর টাকা নিবেন মেস মালিক। মীম এর মত অনেকেই কমেণ্ট বক্সে এইসব কথা তুলে ধরেন। অভিভাবকবৃন্দও মেস মালিকদের এই সিদ্ধান্তের প্রতি নিন্দা, ক্ষোভ প্রকাশ করেন।
