আল আমিন স্বাধীন-
রাজশাহীর মোহনপুরের কামারপাড়া বাজারে রাজশাহী টু নওগাঁ মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ, রাজশাহী এর নির্দেশক্রমে সড়ক ও জনপথের যায়গা উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় কামারপাড়া বাজারে রাজশাহী টু নওগাঁ মহাসড়কের দু’পাশে ৫০/৬০ টি অবৈধ স্থাপনা দোকানঘর গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। সড়ক ও জনপথ নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া এই অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম ও সার্ভেয়ার মিল্লাত হোসেন। পরিশেষে রাস্তার দুপাশের সকল অবৈধ স্থাপনা দোকানঘর গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
