ভ্রাম্যমান প্রতিনিধি-
আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর স্নাতক ( অনার্স) সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষাবর্ষ ২০২১-২০২২ ইং। এই বৎসর এই বিশ্ববিদ্যালয়ের ৫৯ বিভাগ ও ২ ইনস্টিটিউটে বিশেষ কোটা বাদে ভর্তির সুযোগ পাবেন ৪ হাজার ২০ জন।
ইহার বাইরে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পাবেন ৬২১ জন। রাবি’র ভর্তি পরীক্ষা কমিটি স‚ত্র থেকে এই তথ্য জানা যায়। “এ” ইউনিটে ( মানবিক) এক ইনস্টিটিউটসহ চার অনুষদের ২৮ বিভাগে মোট আসন ১ হাজার ৯০২ টি।
“বি” ইউনিটে (বাণিজ্য) এক ইনস্টিটিউটসহ ৭ বিভাগে মোট আসন ৫৬০ টি। “সি” ইউনিটে (বিজ্ঞান) সাত অনুষদের ২৬ বিভাগে মোট আসন ১ হাজার ৫৫৮টি। সর্বমোট ৫৯ বিভাগ ও ২ ইনস্টিটিউটে আসন (বিশেষ কোটা বাদে) ৪ হাজার ২০টি। বিশেষ কোটার ৬২১ আসন সংখ্যার মধ্যে পোষ্য কোটা (বিভাগের আসন সংখ্যার ৫℅) ২১৬ টি।
মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা নাতি-নাতনি কোটা ( বিভাগের আসন সংখ্যার ৫℅) ২১৬ টি। শারীরিক প্রতিবন্ধী কোটা (নির্ধারিত) ১২২ জন। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা (নির্ধারিত) ৬১ জন। বিকেএসপি কোটা (নির্ধারিত) ৬টি। পরীক্ষা চলবে ৩ দিন। আজ ২৫ শে জুলাই সোমবার। ২৬ শে জুলাই রোজ মঙ্গলবার। ২৭শে জুলাই রোজ বুধবার।
রাবি’র জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়। পরীক্ষাগুলি সুষ্ঠ, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে এমনটাই আশা করেন আগত পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
