আল আমিন স্বাধীন-
রাজশাহীর মোহনপুরের বড়াইল নামক স্থানে রাজশাহী টু নওগাঁ মহাসড়কে এক যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। রবিবার (২৪ জুলাই) দুপুর ২ টার দিকে রাজশাহী টু নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় যে, বাসটি রাজশাহীর দিক থেকে নওগাঁর দিকে যাওয়ার পথে একটি মাইক্রোবাস ও দুটি স্কুল শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে বাসটি ব্রেক করলে সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। আহতদের মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, বাসটি খাদে পড়ে আছে বাসটি হেফাজাত কোম্পানি গাড়ির নং ঢাকা মেট্রো-ব ১১-১৪৪১। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মৃতের সংখ্যা জানা যায়নি।
