ভ্রাম্যমান প্রতিনিধি
এবার আমাদের দেশের প্রত্যেকটি উপজেলা পরিষদের কর্মচারীদের বদলির ক্ষমতা চেয়েছেন প্রত্যেক জেলার জেলা প্রশাসকরা ( ডিসিরা)। প্রতি তিন বৎসর অন্তর জেলা পর্যায়ে আন্ত-উপজেলায় বদলির ক্ষমতা ডিসিকে ও বিভাগীয় পর্যায়ে আন্তজেলা পর্যায়ে বদলির ক্ষমতা বিভাগীয় কমিশনারের হাতে ন্যস্ত করার প্রস্তাব করেন ঝালকাঠি জেলার ডিসি।
প্রস্তাবের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, এইসব কর্মচারীরা দীর্ঘদিন একই কর্মস্থলে চাকরির কারণে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ইহার ফলে অফিসের কাজকর্মে বিঘ্ন ঘটে ও প্রশাসনের ভাবমূর্তি নষ্ঠ হয়। বর্তমান আইনে তাদের বদলির কোন বিধান নাই। (চলবে)
