আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ জন আসামীকে আটক করা হয়েছে। ১৫ই এপ্রিল শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পূজাঘাটি গ্রামের মৃত খাদেমুল প্রামাণিকের ছেলে জুয়েল রানা (৩৫) একই গ্রামের অমূল্যর ছেলে স্বপন কুমার (৩৮), এনায়েতপুর গ্রামের ইয়ানুচ আলী খানের ছেলে শামীম হোসেন (২৯), দেলুয়াবাড়ী গ্রামের সোলাইমানের ছেলে সুমন হোসেন (২৫) ও ইন্তাজ শাহ ছেলে রিপন শাহ (২৪), এবং দোডাঙ্গী গ্রামের বকুল হোসেনের স্ত্রী সাবানা বেগম (২৬)।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরপর শনিবার আটকৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
