আলো জা তী য় ডেস্ক: করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের আগে ইস্যু করা যেসব ভারতীয় ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছিল, তা পুনর্বহাল করেছে ভারত। ফলে ওই সময়ে ইস্যু করা ভিসা ব্যবহার করে বাংলাদেশি পর্যটকরা ভারত ভ্রমণ করতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়। হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের মার্চের আগে ভারত ভ্রমণে আগ্রহী অনেক বাংলাদেশি ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেয়েছিলেন। তবে করোনা সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়েছিল।
এমন ভিসাধারীরা ওই সময়ে ইস্যু করা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে এখন ভারত ভ্রমণ করতে পারবেন। তবে এ ভিসা শুধু আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের নতুন ট্যুরিস্ট ভিসা ইস্যু অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের আগে ইস্যু করা যেসব ভারতীয় ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছিল, তা পুনর্বহাল করেছে ভারত। ফলে ওই সময়ে ইস্যু করা ভিসা ব্যবহার করে বাংলাদেশি পর্যটকরা ভারত ভ্রমণ করতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়। হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের মার্চের আগে ভারত ভ্রমণে আগ্রহী অনেক বাংলাদেশি ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেয়েছিলেন।
তবে করোনা সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়েছিল। এমন ভিসাধারীরা ওই সময়ে ইস্যু করা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে এখন ভারত ভ্রমণ করতে পারবেন। তবে এ ভিসা শুধু আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের নতুন ট্যুরিস্ট ভিসা ইস্যু অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
