রা জ শা হী র আ লোঃ – সাজ্জাদুল তুহিন, নওগাঁ
“মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা ’ “এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে “মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.অভিমান্য চন্দ্র, জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বিজয় কুমার রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার জাহান, মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান প্রমুখ।
শেষে পরিষদ চত্বরে মান্দা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবুল কাসেম দেওয়ানের নেতৃত্বে অগ্নিকা- বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়।
