রা জ শা হী র আ লোঃ – নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি একটি রাস্তার প্রটেকশন ওয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। তবে চেয়ারম্যানের দাবি সরকারি নিয়ম মেনেই জনগনের স্বার্থে ওয়ালটি ভেঙ্গে ফেলা হয়েছে।অভিযোগে জানাগেছে,নাচোল সদর ইউপির ভুজইল মৌজার ইটলা গ্রামের জামে মসজিদের পাশে সরকারি রাস্তার ধারে পুকুর ঘেঁষে গত ২বছর পূর্বে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত দুই লক্ষ টাকা ব্যায়ে প্রটেকশন ওয়ালটি নির্মাণ করা হয়।
কিন্তু গত ২৮ফেব্রুয়ারি সকালে ইটলা গ্রামের ফসিউদ্দিনের ছেলে নিজাম উদ্দিন এবং মফিজ উদ্দিন সরকারি রাস্তার প্রটেকশন ওয়াল ভেঙ্গে ইট গুলো আত্মসাৎ করে। পরে এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন ইটলা গ্রামের অছিমুদ্দিনের ছেলে রফিক উদ্দিন।
এবিষয়ে মফিজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ইউনিয়ন পরিষদের মাধ্যমে অক্সেনের মাধ্যমে ইট গুলো ক্রয় করে মসজিদের কাজে ব্যবহারের জন্য নেয়া হয়েছে।
এবিষয়ে অভিযোগকারী রফিক উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বেআইনি ভাবে সরকারি রাস্তার প্রটেকশন ওয়াল ভেঙ্গে ইট গুলো মফিজ উদ্দিন আত্মসাৎ করার পায়তারা করছে।
এ বিষয়ে সদর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান,সরকারি নিয়ম মেনে জনগনের স্বার্থে রাস্তার প্রটেকশন ওয়াল ভেঙ্গে মসজিদের ব্যবহারের জন্য ইট গুলো অক্সেন দেওয়া হয়েছে।
