রা জ শা হী র আ লোঃ – নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩য় শ্রেণীর এক ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল নয়টার দিকে নাচোল পৌরসভার বাজার পাড়া এলাকায়। তবে এ ঘটনায় গতকালই ঐ ভুক্তভোগির দাদি নাচোল থানায় একটি লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত ঐ অভিযুক্ত কে আটক করতে পারিনি নাচোল থানা পুলিশ।
ভুক্তভোগির দাদি ছবিরন জানান,গতকাল বুধবার সকাল ৯টার দিকে আমার কাছে থেকে বাজার নিয়ে আসার জন্য আমার পুতিন(১০) বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাজার যাওয়ার সময় বাড়ির পাশে থাকা মিজানুর রহমানের ছেলে শাকিল (৩৩) আমার পুতিনের মুখ চেপে জোরপূর্বক ভাবে তাঁর রুমে নিয়ে গেয়ে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করলে ভুক্তভোগি ঐ বাচ্ছা জোরে চিৎকার করতে থাকলে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে আমার পুতিন কে ঐ বখাটের হাত থেকে রক্ষা করে।
ছবিরন বিবি আরো জানান,আমার পুতিনের শারীরিক অবস্থা খারাপ হলে ঐদিন সন্ধ্যায় নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করি।
ভুক্তভোগি ৩য় শ্রেনীর ছাত্রী প্রতিবেদক কে কাতর কন্ঠে জানান,আঙ্কেল গতকাল আমি বাজার আনার জন্য বাজার যাচ্ছিলাম,তখন শাকিল আমার মুখ জোরে চেপে ধরে তাঁর ঘরে নিয়ে গিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করলে আমি জোরে জোরে চিৎকার করতে থাকলে বাড়ির পাশের লোকজন আমাকে বাঁচায়।আমার মনের মধ্যে ভয় বিরাজ করছে। আমি আপনাদের কাছে শাকিলের বিচার চাই।
এ বিষয়ে নাচোল থানার তদন্ত ওসি আব্দুল অহাবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা মামলা রেকর্ড করবো,তবে অভিযুক্ত কে আটকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,ভুক্তভোগি পরিবার গত বুধবার আমার কাছে এসেছিলো আমি ওসি সাহেব কে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।
