রা জ শা হী র আ লোঃ – ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড চলছে পুরো দমে। রাজশাহী সিটি কর্পোরেশন ( রাসিক)এই প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ,সব ওয়ার্ডে রাস্তা-ঘাট,ড্রেন নির্মাণসহ নানা অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
রাসিকের প্রকৌশল বিভাগ জানান, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় এই মহানগরীর ৩০ টি ওয়ার্ডে উন্নয়নকাজ চলমান আছে। এই মহানগরীর ৫ নং ওয়ার্ডে উন্নয়নকাজ চলছে ১৩ কোটি টাকার।
ইহার মধ্যে ৬ কোটি ৮০ লাখ টাকার উন্নয়ন প্যাকেজের আওতায় মহিষবাথান ঈদগাহ থেকে হড়গ্রাম বাজার, কারিতাস মোড় থেকে রাজপাড়া মোড় পর্যন্ত ১ দশমিক ৩ কিলোমিটার গড়ে ৪ মিটার প্রশস্ত রাস্তার কার্পেটিং কাজ চলমান আছে।
রাজশাহী কোর্ট এলাকা থেকে বুলনপুর হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, হড়গ্রাম ঢালুর মোড় পর্যন্ত চলমান ৭০০ মিটার চার লেন সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি মেয়র এ,এইচ এম, খায়রুজ্জামান লিটন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়( রাবি) শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে ২ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩০০ মিটার ড্রেন নির্মাণ কাজ চলমান আছে। এই প্রসঙ্গে রাজশাহী সিটি করপোরেশন এর সম্মানিত মেয়র আমাদের প্রতিবেদককে বলেন, এই রাজশাহী মহানগরী জুড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান আছে।
এই কাজগুলি সুষ্ঠভাবে শেষ হলে এই মহানগর বাসির নাগরিক সুবিধা বহুগুণ বেড়ে যাবে। কমে আসবে এই মহানগর বাসির নাগরিক ভোগান্তি।
