আ লো শি ক্ষা ডে স্ক: ভ্রাম্যমান প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা,দীপু মনি বলেছেন, ২০২৩ সাল থেকে আমাদের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন। একই সঙ্গে ২০২৪ সাল থেকে নবম শ্রেণীতে মানবিক,বিজ্ঞান, বাণিজ্য বিভাগ আর থাকবেনা।
শিক্ষা মন্ত্রী বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন ২ দিন সাপ্তাহিক ছুটি আছে। আমরা এখন আমাদের দেশের সব প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক-এ এটা কার্যকর করতে যাচ্ছি।
তিনি বলেন, দেশের ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলামের পাইলটিং শুরু হবে। আগামী ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী থেকে এটি বায়স্তবায়ন হবে।
এই হিসাবে ২০২৪ সাল থেকে নবম শ্রেণীতে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকবেনা। দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জন নয়, জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে দক্ষতা, সঠিক দৃষ্ঠিভঙ্গি ও মূল্যবোধ শিখতে পারবে। সবকিছুর সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীরা দক্ষ মানুষ হবে। আমরা শিক্ষার্থীদের সেইভাবে গড়ে তুলতে চাই।
