রা জ শা হী র আ লোঃ – কেশরহাট পৌর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর পারিবারিক কলহের জের ধরে মনিরা খাতুন (২৭) নামের ১ সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
গতকাল ২৩ জানুয়ারি রোববার মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে। এর আগে ২১ জানুয়ারি শুক্রবার বিকাল ৫টার দিকে সে বিষপান করেন। মনিরা উপজেলার মৌগাছি ইউনিয়নের ধামিনপাড়া
এলাকার ভুলু মন্ডলের মেয়ে। বাকশিমইল ইউনিয়নের মিরপুর গ্রামের সোহেল রানা লালু’র দ্বিতীয় স্ত্রী। মনিরার বোন জামাই ফজলুল হক জানান, সোহেল তার দ্বিতীয় স্ত্রী মনিরাকে দিয়ে বিভিন্ন এনজিও হতে কয়েক লাখ টাকা ঋন গ্রহণ করেন।
২১ জানুয়ারি শুক্রবার ঋনের কিস্তির টাকার জন্য স্বামীর থেকে টাকা চাইলে বাকবিতন্ডা হয় এবং তাকে মারধোর করেন স্বামী সোহেল ও তার ১ম বউ। সেই সূত্র ধরেই সে তার বাবার বাড়িতে এসে বিষ পান করেন।
এবিষয়ে মোহনপুর থানা কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। রিপোর্ট আসলে আসল ঘটনা জানা যাবে।
