আ লো আ ন্ত র্জা তি ক ডে স্ক: ভ্রাম্যমান প্রতিনিধি
একটি বিমানের এক মহিলা যাএী কিছুতেই “মাস্ক” পরতে রাজি হচ্ছিলেন না। অনেক চেষ্ঠা করেও তাকে মাস্ক পরানো যায়নি। তখন বাধ্য হয়ে সেই বিমানটি মাঝ আকাশ থেকে রানওয়েতে ফিরে আসে।
ঘটনাটি ঘটে গত বুধবার রাএেিত আমেরিকার একটি অঙ্গরাজ্য “মায়ামি”তে। এই বিমানটি মায়ামি থেকে লন্ডন যাচ্ছিল। আর এই বিমানে ৪০ বৎসর বয়সী এক মহিলা যাএী ছিলেন। তিনি বিমানে মাস্ক পরতে রাজি হননি।
বার-বার বলা সত্বেও তিনি শেষ পর্যন্ত মাস্ক পরেননি। তখন বিমানের কর্মীরা লন্ডনগামী বিমানটিকে মায়ামি বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। দেড় ঘণ্টা আকাশে উড়ার পর এই বিমানটিকে ফিরিয়ে আনা হয়।
বিমানটি এই বিমানবন্দরে নামার পর পরই এখানকার পুলিশকে খবর দেওয়া হয়। তারা এসে বিমানের এই মহিলা যাএীকে ধরে নিয়ে যান। এই মহিলা যাএী আমেরিকান না ব্রিটিশ এই ব্যাপারে পুলিশ কিছুই জানাতে পারেননি।
তাকে গ্রেফতার করা হয়নি। বিমানটি ফিরে আসার জন্য এই বিমানের সব যাএীরা সমস্যায় পড়েন। যাএীদের অধিকাংশই বুঝতে পারেননি বিমানটি কেন ফিরে এলো। পরবর্তী বিমান ধরার জন্য এই বিমানের সব যাএীদের মায়ামির একটি আবাসিক হোটেলে বাধ্য হয়ে থাকতে হয়।
