রা জ শা হী র আ লোঃ – প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কামরুল হাসানের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রাজশাহীর পাউবো দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী, সিবিএ ও সম্মিলিত ঠিকাদার সমাজের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার এ কর্মসূচী পালন করে। বিক্ষোভ সমাবেশ থেকে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ তুলে কামরুলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রাজশাহী পাউবো দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের আঞ্চলিক কমিটির সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী নাসরিন রাজিয়া আকতার জাহান, উপ বিভাগীয় প্রকৌশলী রিফাত করিম, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান, রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহবায়ক প্রকৌশলী খাজা তারেক, চাঁপাইনবাবগঞ্জ পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন, প্রকৌশলী ওবায়দুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী গোলাম মর্তুজা, উপ বিভাগীয় প্রকৌশলী মাহবুব রাসেল, সিবিএ নেতা আক্তার হোসেন, আনোয়ার হোসেন, আবদুল আজিজ, মামুন আলী, ব্যবাসয়ী কেএম জুবায়েদ প্রমুখ।
