রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সুস্থ্যতা কামরা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সকল সদস্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ গোলাম সারোয়ার স্বপন, সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সহ সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, কোষাধক্ষ মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ আকতার হোসেন, যগ্ম সাধারন সম্পাদক ইয়াসমিন আরা, ফুলনাহার মিষ্টিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মোঃ মাজিদুল ইসলাম।
