মাহাবুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার,
সভায় দিবস দুটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
সভায় উপস্থিত ছিলেন মীর মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার; মোঃ এজাজুল আলম, উপজেলা প্রকৌশলী মোসাঃ আফরোজা খানম, (UDBO), শশী শবনম চৌধুরী, (UFPO); মোঃ শফিউল্লাহ সুলতান, (UAO); মোঃ আমিনুল ইসলাম, (ULO); মোছাঃ লায়লা আরজুমান, ব্যবস্থাপক পল্লী সমবায় ব্যাংক; শরীফ মাহমুদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,মোসাঃ নুসরাত জাহান, তথ্য সেবা কর্মকর্তা, মোঃ ইকবাল হোসেন, ইন্সট্রাক্টর এবং মোঃ মোয়াজ্জিন হোসেন, সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। দিবস দুটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি।
সভা শেষে দিবস দুটির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
