প্রেস বিজ্ঞপ্তি
মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে চোরাচালানী মালামাল অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন ফুলতলা সীমান্ত এলাকা দিয়ে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি ভারতে পাচার করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ফুলতলা বালুরঘাট এলাকার পদ্মা নদীর চরে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর বিজিবি’র আভিযানিক দল দেখতে পায় যে, চার জন লোক মাথায় বস্তা নিয়ে নদীর পাড়ে নৌকায় ওঠার জন্য আসছে। তখন বিজিবি’র আভিযানিক দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা মাথায় থাকা বস্তাগুলো ফেলে নৌকা যোগে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাগুলো তল্লাশী করে *৬২ কেজি ৫০০ গ্রাম ওজনের ০১টি বৌদ্ধ মূর্তি, ৩০ কেজি ৬০০ গ্রাম ওজনের ০১টি বাসন্তি মূর্তি, ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের ০১টি বিষ্ণু মূর্তি, ৫০ কেজি ওজনের বিষ্ণু মূর্তির অংশ বিশেষ এবং ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের ০১টি কষ্টি পাথরসহ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত দূর্লভ কষ্টি পাথরের মুর্তির বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
