তানোর প্রতিনিধি
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বাদ মাগরিব তানোর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সার্বিক তত্ত¡াবধানে উক্ত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম ফারুক, কোষাধ্যক্ষ সেলিম রেজা, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক প্রভাষক আব্দুর রাহীম, নির্বাহী মামুনুর অর রশীদ, আশরাফুল ইসলাম, পাপ্পু কুমার, প্রভাষক রেজাউল করিম, সামসুজোহা ও ক্যামেরাম্যান রাইসুল ইসলাম সহ প্রমুখ।
