প্রেস বিজ্ঞপ্তি
গত ০২ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২৩০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু চোরাকারবারী রাজশাহী জেলার চারঘাট থানাধীন টাংগন পূর্ব পাড়া নামক এলাকার আম বাগানের মধ্যে চোরাকারবারীরা কিছু চোরাচালানী মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল সুকৌশলে ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা চোরাকারবারীকে দেখতে না পেয়ে বিজিবি’র আভিযানিক দল তথ্যের ভিত্তিতে আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে দেখতে পায় যে, একটি আম গাছের গোড়ায় শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যাগটি খুললে তার মধ্য হতে *ভারতীয় ঈড়ফবরহব সিরাপ-৩০ বোতল (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ঈড়ফবরহব সিরাপ চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
