স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে লাইসেন্সবিহীন অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাঁচুপাড়া এলাকায় বালাইনাশকের দোকান মেসার্স আবদুল্লাহ তাহসিন ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু। এসময় লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে ১৩ বস্তা সার জব্দ করা করা হয়। জব্দকৃত সারের মধ্যে ছিল ১০ বস্তা ইউরিয়া, দুই বস্তা ডিএপি ও ১ বস্তা এমওপি (পটাশ)। অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
