স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে জেলা ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৌপুকুরিয়া গ্রামের আব্দুস সামাদের পানের বরজের সামনের (পাকা রাস্তা) থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার চৌপুকুরিয়া গ্রামের আফসার আলী (৩৫) জেলার বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার মোঃ আলাউদ্দিন পেয়াদা (৪০)।
ডিবি পুলিশের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিংগা বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিকাল ৪ টায় চৌপুকুরিয়া গ্রামে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে আলাউদ্দিনের হাতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তারের পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
