প্রেস নোট
অদ্য ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০১৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার মতিহার থানাধীন দাশবাড়ী নামক এলাকার মধ্য দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল অভিযান পরিচালনার জন্য গমন করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা মোটরসাইকেল ফেলে রেখে রাতের অন্ধকারে দৌড়ে গ্রামের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল ঘটনাস্থল হতে মালিকবিহীন *মোটরসাইকেল-০১ টি (ঞঠঝ অঢ়ধপযব জঞজ), গাঁজা-১৫০ গ্রাম, ট্যাপেন্টাডল ট্যাবলেট-১৮ পিচ* আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য এবং মোটর সাইকেল মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
