প্রেস বিজ্ঞপ্তি
০১ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে বাংলাদেশ ব্যাংকের ঝগঊঝচউ এর
ঝওঈওচ চৎড়লবপঃ এর আওতায় ঊহঃৎবঢ়ৎবহবঁৎংযরঢ় উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধস এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রথিন কুমার পাল। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ আইয়ুব আলী এবং রাকাব, ঋণ ও অগ্রিম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ নবিউল করিম। প্রোগ্রামের কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার। উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী ও সৃজনশীল ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ০৩ নভেম্বর হতে ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলমান এই কর্মসুচিতে ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার প্রদান এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র বিতরণ করা হয়।
