স্টাফ রিপোর্টার
রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ফোর্স মোবিলাইজেশন ড্রিল শুরু করেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন আরএমপি কমিশনার ড. মো: জিল্লুর রহমান।
বিকেলে আলুপট্টি মোড়ে ফোর্স মোবিলাইজেশন ড্রিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো: জিল্লুর রহমান। পরে তিনি মহানগরীর আলুপট্টি, সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ¥ীপুর মোড়, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনি চত্বর, গোরহাঙ্গা মোড়, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড় ও বর্ণালী মোড় এলাকা পরিদর্শন করেন।
আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, এই ড্রিলের মূল উদ্দেশ্য হলো নগরীর আইনশৃঙ্খলা সমন্বিত রাখা এবং রাজশাহীকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ কত দ্রæত অভিযানে অংশ নিতে পারে তা যাচাই এবং মানুষের মাঝে আস্থা ফেরাতে এই ফোর্স মোবিলাইজেশন ড্রিল পরিচালনা করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
