সংগৃহীত
আলো ডেস্ক
আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সোমবার (১৯ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টিসহ বজ্র-বৃষ্টি হতে পারে।
এছাড়া, ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস এবং ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৭০ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
