সংগৃহীত
আলো ডেস্ক
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ২৫ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে। এদের একজন হলেন, মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক। অপরজনের নাম দেলোয়ার।
এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
