ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ল। এবার প্রতি ভরিতে দাম বাড়ল ৮০৫ টাকা থেকে ১১৫৫ টাকা পর্যন্ত। বাজুসের মূল্য তালিকায় দেখা যায় যে,সবচেয়ে ভাল মানের সোনা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। দাম বাড়ল ১১৫৫ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা। প্রতি ভরিতে দাম বাড়ল ১০৯৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা। বৃদ্ধি পায় ৯৪৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৮০৫ টাকা বেড়ে ৯৩ হাজার ৬৭৪ টাকা।
আমাদের দেশে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত আছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ( বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান স্বাক্ষরিত এই মূল্য তালিকা গতকাল বৃহস্পতিবার থেকে আমাদের দেশে কার্যকর হবে।
