পরিত্যক্ত বাসা ভেঙ্গে ফেলার দাবি ২৭নং ওয়ার্ডের টিকাপাড়া গোরস্থানের পশ্চিমে মান্নানের পরিত্যাক্ত বাসাটি হুমকির মুখে
স্টাফ রিপোর্টার
২৭নং ওয়ার্ডের টিকাপাড়া গোরস্থানের পশ্চিমে আব্দুল মান্নানের পরিত্যাক্ত বাসাটি হুমকির মুখে। যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে বাসাটি। তাই এলাকাবাসী বাড়িটি ভেঙ্গে ফেলার দাবি জানান।
এলাকার মৃত আ: মান্নান হাউজ বিল্ডিং এর বাসাটি ছেড়ে যাওয়ায়। এখন বাসাটি পরিত্যক্ত অবস্থায় আছে। বাসটি এখন এমন অবস্থা যা দেখে মনে হয় যেন ময়লা আবর্জনার ধ্বংস স্তুুপ। সন্ধ্যা হলেই সেখানে বসে মাদকের আখরা। এখানে মাদক সেবীরা মাদক সেবন করে। যার ফলে এলাকায় শুরু হয়েছে চুরির ঘটনা।
গত দুই দিন আগে সাংবাদিক আনাম হোসেন নান্নুর বাসার কারেন্টের তার চুরি হয়ে যায়। চোরের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। তাই এলাকাবাসী দাবি করেন যেন এই বাসাটি ভেঙ্গে জায়গাটি পরিস্কার করা হয়।
যাতে এখানে মাদক সেবীরা মাদক সেবন করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছে এলাকাবাসী। এলাকাবাসী আরো জানান, পবিত্র গোরস্থানের সামনে এমন একটি জায়গা যা দেখলে শরীর শিউরে উঠে। যেন ভুতুরে বাড়ির মনে হয়। সন্ধার পর যেতেও ভয় লাগে। তারপরও বাড়িটির যে অবস্থা যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। এবং দুর্ঘটনা ঘটতে পারে।
