ভ্রাম্যমান প্রতিনিধি
আগামীকাল ১৮ ই জানুয়ারী রোজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। স্থান- রাজশাহী হাই মাদরাসা মাঠ। এই সম্মেলনে ২ লাখ নেতা- কর্মীর সমাবেশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাজশাহী’র স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা।
গত বুধবার রাজশাহী মহানগরীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড.কেরামত আলী।
তিনি বলেন,আমাদের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। এই সম্মেলন ছাড়াও তিনি বেশকিছু কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। এইদিন সন্ধ্যায় তিনি রাজশাহী চেম্বার ভবনে রাজশাহী মহানগরীর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ আব্দুল খালেক। সেক্রেটারী মোঃ গোলাম মর্তুজা। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ইমাজ উদ্দিন মন্ডলসহ আরও অনেকে।
