বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) বিকেল সাড়ে তিনটায় হাতনাবাদ মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আজহারুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক সদর উদ্দিন, সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম মাহবুব, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। বক্তারা দলীয় ঐক্য, শক্তি বৃদ্ধি এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এই সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ ও উৎসাহজনক উপস্থিতি দলীয় কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতারা আশা প্রকাশ করেন।
