আলো ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় জাহিদুল হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ি গ্রামের ছোলায়মান আলীর ছেলে। পেশায় তিনি মসজিদের ইমাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। সকালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
এসময় মাথায় হেলমেট না থাকায় প্রচ- আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
