সংগৃহীত ছবি
আলো ডেস্ক
গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে অবৈধ আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এসময় তিন লাখ টাকা জরিমানাসহ চারটি কারখানাকে স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহসিন উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এসব অনুমোদনহীন কারখানায় মানব শরীরের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। যার উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছিল না।
তিনি আরও বলেন, এই সব কারখানায় উৎপাদিত নিম্নমানের আইসক্রিম শহর ও গ্রামের বিভিন্ন স্কুলের সামনে বিক্রি করা হয়। আর এই সব আইসক্রিম শিশুদের পছন্দ। কিন্তু নিম্নমানের হওয়ায় এগুলো খেয়ে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই আগামীতে যাতে এ ধরনের অনুমোদনহীন আইসক্রিম কেউ তৈরি এবং বাজারজাত করতে না পারে সেজন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান উপস্থিত ছিলেন।
