প্রতীকী ছবি
আলো ডেস্ক
দিনাজপুরে পুনর্ভবা নদীতে ডুবে রায়হান (৭) ও রাফিয়া (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই–বোন।
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বাঙ্গিবেঁচা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর চাচা জানান, বেলা ৩টার দিকে রায়হান ও রাফিয়া নদীতে গোসল করার জন্য যায়। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে তাদের দুজনের মরদেহ নদীতে ভেসে ওঠে। এলাকাবাসী দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
