আলো ডেস্ক
বাজার মনিটরিংয়ে জোরালোভাবে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খুব কঠোরভাবে মনিটরিং করার নির্দেশনা দিয়েছেন।
সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
মাহবুব হোসেন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের জীবন ও জীবিকার বিষয়টি গুরুত্ব দিয়েই বৈঠকে অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এই অনুমতি দিয়েছেন।
মাহবুব হোসেন বলেন, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানো যাবে না। তিনি জানান, অটোরিকশা বন্ধের আগে তাদের চালকদের জীবিকার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
