রাজশাহী মহানগর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
“সমৃদ্ধ জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১১তম বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে) বিকেলে সীমান্ত সম্মেলন কেন্দ্রে রাজশাহী মহানগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ আয়োজনে ও দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ড. মোঃ গোলাম মাওলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমবায় কার্যালয় রাজশাহীর যুগ্মনিবন্ধক মোঃ মোখলেছুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কালব ব্যবস্থাপনা পরিষদ রাজশাহী বরেন্দ্র চলন খ-অঞ্চলের ডিরেক্টর মোঃ ওয়াজেদ আলী খাঁন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্লাষ্টার পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হানিফ।
অত্র ক্রেডিট ইউনিয়নের সদস্য মোস্তাক মাহমুদ মারুফ ড. এলিজা পারভীন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মহরুল আলম, ভাইস চেয়ারম্যান মো: মারুফ হোসেন, সেক্রেটারি মো: হারুন অর রশিদ, ডিরেক্টর থমাস হেম্বম, ডিরেক্টর মো: মির্জাউল হক, ডিরেক্টর শাহনাজ বেগম, প্রোগ্রাম এসিস্ট্যান্ট মো: আনোয়ার হোসেন, উপজেলা প্রোগ্রাম অফিসার আশিক উজ-জামান, প্রশান্ত কুমার প্রমূখ।
