বাঘা উপজেলা নির্বাচন উপলক্ষে বাজুবাঘা ইউনিয়ন মহিলা আ’লীগের সমাবেশ
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর পক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১-মে) বিকেলে বাজুবাঘা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক নং ওয়ার্ড আমোদপুর গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাজুবাঘা ইউনিয়ন মহিলা আলীগের সভানেত্রী নিলা জামানের সভাপতিত্বে আয়োজিদ সমাবেশে বক্তব্য রাখেন বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান রিন্টু।
বাজুবাঘা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাইদ বিটেনের সঞ্চলনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক মালিথা, রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোকলেছুর রহমান মুকুল, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, রাজশাহী জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, বাজুবাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল মাহামুদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ প্রমুখ।
এছাড়াও বাঘা উপজেলা চেয়াম্যান প্রার্থী রোকনুজ্জামান রিন্টু বাঘা পৌর এলাকার, মুশিদপুর,খায়ের হাট, দক্ষিণ মিলিক বাঘা,চাকীপাড়া, চন্ডিপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন, এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুুল, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবির গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সহ আওয়ামীলীগের অঙ্গসংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
