আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ১৮তম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল। এই নির্বাচনে দেশটির শতাব্দী পুরানো দল কংগ্রেস অনন্য রেকর্ড গড়তে চলেছে। এবার ৩০৩টি আসনে লড়াই করবে দল। যা কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে কম।
সেখানে নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি ২০২৪ সালে লোকসভা ভোটে ৫৪৩ আসনের মধ্যে ৪০০ আসনে জিতে তৃতীয়বার জয়ী হবেন বলে দাবি করছেন। এর মধ্যে ৩৭০ আসন বিজেপি পাবে বলে মনে করেছেন অমিত শাহ।
এ নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ গতকাল বুধবার বলেছেন, এটা কংগ্রেসের দুর্বলতা নয়। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে এটা শতাব্দী প্রাচীন দলটির কৌশল ও দায়িত্বশীলতা। আমরা বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলতে ইন্ডিয়া জোটের শরিকদের সাথে যথাসম্ভব বোঝাপড়া করে লড়াই করছি।
যদিও রাজনৈতিক মহল মনে করছে, দলবদল করে কংগ্রেস নেতাদের আম আদমি পার্টি, তৃণমূলের মতো আঞ্চলিক দল ও বিজেপিতে যোগদান। যার জেরে দুর্বল সংগঠনের কারণে দেশের সবচেয়ে পুরোনো দলটির এ পরিস্থিতি তৈরি হয়েছে।
জয়রাম বলেন, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে কংগ্রেস শরিকদের বেশিরভাগ আসন ছেড়ে দেওয়া হয়েছে।
তবে বহু মাস আগেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তারা কারও সাথে আসন সমঝোতা করবে না। যে কারণে পশ্চিমবঙ্গেও কংগ্রেস রাজ্যের ৪২ আসনে তৃণমূলের বিরোধিতা করে প্রার্থী দিয়েছে।
বাংলায় কংগ্রেস-তৃণমূল জোট না হলেও জয়রামের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটে আছে বলে দাবি করেছেন।
১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে, ভারতীয় জাতীয় কংগ্রেস ১৯৫১ থেকে ২০১৯ সালের মধ্যে ১৭টি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রাপ্ত তথ্য অনুসারে, এটা দেখা গেছে যে লোকসভার ৫৪৫টি আসনের মধ্যে কংগ্রেস গড়ে ৪৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কংগ্রেস সবচেয়ে কম আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল ২০০৪ সালে, যখন দলটি মাত্র ৪১৭ টি আসনে লড়াই করেছিল।
উল্লেখযোগ্যভাবে, সর্বোচ্চ ছিল ১৯৯৬ সালে, যখন কংগ্রেস ৫২৯টি আসনে লড়াই করেছিল। পিভি নরসিমহা রাও-এর পাঁচ বছরের শাসনের পর এই নির্বাচনটি ভারত প্রত্যক্ষ করেছিল। ভারতীয় ভোট ব্যাঙ্কের সাথে কংগ্রেসের নিরঙ্কুশ জনপ্রিয়তা ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে নিম্নমুখী প্রবণতা দেখেছিল, যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ক্ষমতায় এসেছিল, ইউপিএ দখল করে। উল্লেখযোগ্যভাবে, ২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনে, কংগ্রেস যথাক্রমে ৪৬৪ এবং ৪২১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এ বছর সম্ভবত সেই সংখ্যাটার থেকেও প্রায় ১০০ আসন কমে লড়বে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল।
