সংগৃহীত
বিনোদন ডেস্ক
বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এবার এই নির্মাতা ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘তুফান’।
বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ সিনেমাটি প্রযোজনা করবে। এ সিনেমা নিয়ে আলোচনার শেষ নেই। আসছে কোরবানি ঈদের জন্য নির্মিত হবে সিনেমাটি।
এরইমধ্যে জানা গেছে, ‘তুফান’ ছবিতে শাকিবের জুটি বেঁধে ঝড় তুলবেন দুই বাংলার দুই অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। এবার জানা গেল, সিনেমাটিতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। তিনি এতে ভিলেন চরিত্রে হাজির হবেন।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে আফরান নিশোকে। তবে সিনেমাটির পরিচালক রায়হান রাফি তখন বিষয়টি নাকচ করে দেন। এদিকে একাধিক সূত্র বলছে, নিশোর বদলে যিশুকে নেয়া হচ্ছে সিনেমাটিতে।
তবে এ বিষয়ে নির্মাতা থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সবাই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।
