ছবি সংগৃহীত
আলো ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী সভাপতি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার (৯ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এছাড়াও সরকারপ্রধান ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে আলোচনা করেছেন।
