বাঘায় বই মেলার উদ্বোধন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কবি ও সাহিত্যিক পরিষদের আয়োজনে উপজেলা শহিদ মিনার চত্বরে বই মেলার উদ্বোধন করা হয়।
উক্ত বই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে বই মেলার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসার ও বীর প্রতীক মো. শামসুল আলম।
উক্ত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ,ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, উপজেলা কবি ও সাহিত্যিক পরিষদের সভাপতি ড. আবদুস সালাম লাভলু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কলিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ প্রধান শিক্ষক কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, বীর প্রতিক সাসমুল আলমের সহধর্মীনী হোসনে আরা প্রমুখ।
উক্ত বই মেলায় নৌ-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম এর লেখা ’হিমালয় না শেখ মুজিব ?’ নামের একটি বই এর মোড়ক উম্মোচন করা হয়। পরে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
আয়োজিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যেখানে গুনী মানুষের কদর নেই, সেখানে জ্ঞানী মানুষ জন্মায় না।
একাডেমী শিক্ষার উপর ভিক্তি করে জ্ঞান অর্জন করা যায়না, জ্ঞান অর্জন করতে হলে বিশিষ্ঠ কবি সাহিত্যিকদের লেখা বই পড়তে হবে। বেশি বেশি বই পড়লে, জ্ঞান অর্জন করা সম্ভব এবং সে আলো ছড়িয়ে দিয়ে সমাজ উন্নয়নের অংশিদার হওয়া সম্ভব।
কবির ভাষায় বক্তারা বলে, যতই বই পড়ি, ততই মনে হয় যেন, এখানো কিছু পড়িনি আর—। যতই পড়িবে, ততই ভূলিবে, তবুও পড়িতে হইবে!। যতোই পড়িবে, ততই জানিবে।
