ফাইল ছবি
স্টাফ রিপোর্টার
গত (৫ মার্চ ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, চন্দ্রিমা থানা-৪ জন, মতিহার থানা-১ জন, পবা থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।
যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভ‚ক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৭ গ্রাম হেরোইন ও ২০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
