রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
প্রেস বিজ্ঞপ্তি
১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বৃহস্পতিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ নব নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউ রাজশাহীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।
প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; নিরীক্ষা হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন; রাকাব, রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী; প্রধান কার্যালয়ের মানব সম্পদন উন্নয়ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মাহমুদা বিন হক এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সকল অনুষদ সদস্যবৃন্দ।
মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুষদ সদস্য মোঃ হামিদুর রহমান।
