বাঘায় ধর্ম বোনের বাড়িতে বেড়াতে এসে এ্যাম্বুলেন্স ড্রাইভারের মৃত্যু!
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ধর্ম বোনোর বাড়িতে বেড়াতে এসে নাটোর সদর হাসপাতালের এ্যাম্বুলেন্সের ড্রাইভার সিদ্দিক হোসেন (৫৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। সিদ্দিক হোসেন চারঘাটর উপজেলার শিবপুর গ্রামের মহসিন আলীর ছেলে।
জানা যায়, নাটোর সদর হাসপাতালে কর্মরত এ্যাম্বুলেন্সের ড্রাইভার সিদ্দিক হোসেন ঢাকা মেট্রো ছ-৭১-১৮৭৪ নম্বরের একটি সরকারি এ্যাম্বুলেন্স নিয়ে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর বড়ছয়ঘটি গ্রামের ধর্ম বোন বাজুবাঘা ইউনিয়ন যুবলীগের সভাপতি শরীফা খাতুনের বাড়িতে যান। তার বাড়িতে সে হটাৎ অসুস্থ হয়ে পড়লে শরীফা খাতুন ধর্ম ভাইকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে স্থানীয় মাইক্রো ডাইভার তারেক হাসান বলেন, সিদ্দিক হোসেন আমার পূর্ব পরিচিত। অসুস্থতার কথা বলে আমাকে ফোন করে চন্ডিপুর বড়ছয়ঘটি গ্রামে শরীফার বাড়ি থেকে উদ্ধার করে তার ব্যবহৃত অ্যাম্বুলেন্স নিয়ে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। দায়িত্বরত ডাক্তার রেশমা খাতুন তাকে মৃত্যু ঘোষণা করেন। সিদ্দিক হোসেন এর আগে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের ডাইভার হিসেবে কর্মরত ছিলেন। বদলি হয়ে তিনি নাটোর সদর হাসপাতালে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, এ্যাম্বুলেন্সের ডাইভারের মৃত্যুর খবর পেয়ে নাটোর সিভিল সার্জনের প্রতিনিধি ও পরিবারের লোকজন এখানে এসে লাশ নিয়ে গেছে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের অবগত করেছেন। কিন্তু কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
