আমাদের দেশে এসএসসি সমমান পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারী
ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশে এবারের এসএসসি, সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১৫ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার। সারা দেশের ২৯ হাজার ৭৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী ৩ হাজার ৭০০ টি পরীক্ষা কেন্দ্র থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এই পরীক্ষা সুষ্ঠ,সুন্দর,প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। এইজন্য আমাদের দেশে আগামী ১৩ই ফেব্রুয়ারী থেকে ১২ই মার্চ পর্যন্ত সব কোচিং সেণ্টার বন্ধ থাকবে। এই পরীক্ষাগুলিতে কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন, অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।
কেন্দ্র সচিব ছবি তুলা, ইণ্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। ট্রেজারি থানা থেকে প্রশ্নপএ গ্রহণ, পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা,কর্মচারী,শিক্ষকরা কোন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
এইসব পরীক্ষার প্রশ্নপএ বহন কাজে কাল কাঁচযুক্ত মাইক্রোবাস বা এইরুপ কোন যানবাহন ব্যবহার করা যাবে না। এইসব পরীক্ষা উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃংখলা কমিটির সভায় এইসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন মাননীয় শিক্ষামন্ত্রী মোঃ মহিবুল হাসান চৌধুরী নওফেল।
