ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে শীতবস্ত্র ও রেশন বিতরণ করেন কাউন্সিলর কামরু
ফায়সাল হোসেন
রবিবার সকালে মহিষবাথান মিশনারীস অব চ্যারিটি এর আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস পরিচালক ডেভিড হেমব্রম। সভাপতিত্ত্ব করেন বিশপ জেভার্স রোজারিও। এ সময় প্রায় ২০০ দরিদ্র হত দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে শীতবস্ত্র ও রেশন সামগ্রী বিতরণ করা হয়।
