দারুশা বাজারে হুজরীপাড়ার চেয়ারম্যান গোলাম মোস্তফার নেতৃত্বে নৌকার পক্ষে গণসংযোগ
স্টাফ রিপোর্টার
২৭ ডিসেম্বর ২০২৩ (বুধবার) দারুশা বাজারে নৌকার পক্ষে গণসংযোগ করেছে হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আসাদুজ্জামান আসাদের পক্ষে রাজশাহী ৩ (পবা- মোহনপুর) পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের দারুশা বাজারে বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে গণসংযোগ ও নৌকার ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় পবা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, রাজশাহী জেলা আওয়ামী লীগ এর সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য তৌহিদ আল তুহিন, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী, বিশিষ্ট ব্যবসায়ী মুখলেসুর রহমান মুকুল, জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক শাহাদাত হোসেন পিন্টু, আওয়ামী লীগ নেতা সারোয়ার, হুজুরী পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, হুজুরি পাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, হুজুরি পাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ হুজুরী পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুলফিকার রহমান, এছাড়া হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন
