রাজশাহী-২ সদর আসনে জমে উঠেছে প্রচার প্রচারণা
স্টাফ রিপোর্টার
রাজশাহীর-২ আসনে আওয়ামিলীগের নেতাকর্মীর সমর্থনে প্রতিদিনই প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
গতকাল মঙ্গলবার ২৯ নং ওয়ার্ডে গনসংযোগ কালে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সাথে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ডের মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যোগ হন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি কৃষিবিদ মনিরুজ্জামান সহ শুভানুধ্যায়ী সকল।
এছাড়া তিনি নেতাকর্মীদের কে নিয়ে গণসংযোগ চালান ১৭ নম্বর ওয়ার্ডে। এসময় তার সাথে ছিলেন কাউন্সিলর শাহমখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহু ও মহানগর আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সেন্টুকে নিয়ে তিনি গণসংযোগ চালান শাহমখদুম থানা ও আম চত্বরে।
কাউন্সিলর শাহু জানান কাঁচি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ বাদশা বিপুল ভোটে বিজয়ী হবে। আওয়ামী লীগ নেতা সেন্টু জানান আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থী বাদশা কাচী মার্কায় বিপুল ভোটে বিজয়ী হবে। নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটারদের মন জয় করেছেন অধ্যক্ষ বাদশা। বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সমর্থনে এগিয়ে রয়েছেন এমপি প্রার্থী বাদশা।
