হরিপুরে বাদলের পরিচালনায় নৌকার প্রচারণা তুঙ্গে
স্টাফ রিপোর্টার
আর মাত্র কয়েকদিন পরই জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের আনন্দ চলছে দেশজুড়ে। আনন্দময় পরিবেশ বিরাজ করছে রাজশাহী পবা-মোহনপুর আসনেও। এই আসনের নৌকার প্রার্থী মোহা.আসাদুজ্জামান আসাদের প্রশংসায় মত্ত সর্বপেশার মানুষ।
তারা অপেক্ষা করছে সাত জানুয়ারির জন্য। তবে সকল প্রচারণাকে সম্মান জানিয়ে প্রচারণায় ঝড় তুলেছেন হরিপুর ইউনিয়ন এর সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান বাদল ও তার নিপুণ ভক্তরা। এই সাইদুর রহমান বাদলই মরা গাঙে নাউ ভাসিয়েছেন পবা উপজেলার হরিপুর ইউনিয়নে।
বিভিন্ন পদ্ধতিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আসাদ পাগল এই বিপ্লবী নেতা।আর তাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন হরিপুরের অন্যান্য আসাদ ভক্তরাও। যার বাস্তব চিত্র লক্ষ্য করা যায় হরিপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ছাব্বিশে ডিসেম্বরের বৈকালী প্রচারণায়।
সরেজমিনে দ্যাখা যায় হরিপুর ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান বাদল এর পরিচালনায় টেংরামারী,নতুন কসবা, কলোনিপাড়া, মদনপাড়া, হরিপুর ভাটাপাড়া ও আন্ধারকোটা এলাকার পল্লী থেকে পল্লীতে, মোড়ে মোড়ে আসাদের পক্ষে নৌকার অপূর্ব চিরুনি প্রচার।
কোন বাড়িই বাদ যায়নি নৌকার প্রচারণা হতে। হাতে হাতে শোভা পাচ্ছিলো নৌকার সৌন্দর্যময় লিফলেট। এই সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং আওয়ামী রাজনীতির অতন্দ্র প্রহরী মোঃ আবুল কাশেম, পবা উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সঠিক সিদ্ধান্তের অগ্রনায়ক মোঃ আবুল কালাম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও মুজিব চেতনার মুজিব সৈনিক মোঃ ইকবাল হোসেন পান্না,হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, হরিপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি মোঃ শরিফুল ইসলাম বাবু, শ্রমিক নেতা মোঃ বাইজুল ইসলাম, মোঃ এন্তাজুল, উদয়ীমান ছাত্রনায়ক ও বাদল পুত্র মোঃ মনোয়ার হোসেন বিপ্লব, মো:নাসরুম রেজা এবং জাতীয় কবিতা মঞ্চ, রাজশাহী জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট কবি, পদ্মার কন্ঠ.কম এর প্রকাশক, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা কমিটির সহ সভাপতি মোঃ মুকুল হোসেন।
